বিজয় → ইউনিকোড কনভার্টার
বিজয় কিবোর্ড বা SutonnyMJ ফন্টে লেখা বাংলা (যেমন evsjv‡`k) বাঁ দিকে পেস্ট করুন, ডানে ইউনিকোড বাংলা (বাংলাদেশ) পাবেন। ফেসবুক, ওয়েবসাইট আর Framio-র কার্ডে ইউনিকোড লেখাই ঠিকমতো দেখায়। লেখা আপনার ব্রাউজারেই বদলায়, কোথাও পাঠানো হয় না।
বিজয়ে ইংরেজি অক্ষর দিয়েই বাংলা লেখা হয়, তাই ইংরেজি শব্দও বাংলা অক্ষরে বদলে যাবে। ইংরেজি অংশ আলাদা করে পরে বসিয়ে নিন। কোনো যুক্তাক্ষর ভুল এলে সেই শব্দটি নিজে ঠিক করে নিন।
কেন ইউনিকোড?
বিজয়ের লেখা শুধু SutonnyMJ-এর মতো বিশেষ ফন্টে বাংলা দেখায়; অন্য জায়গায় (ফোন, ফেসবুক, গুগল) তা ইংরেজি অক্ষরের জট হয়ে যায়। ইউনিকোড সব ডিভাইসে, সব ফন্টে একই রকম পড়া যায় এবং গুগলে খুঁজে পাওয়া যায়।
ম্যাপিং টেবিল ও সাজানোর নিয়ম bijoy-unicode-converter (MIT লাইসেন্স) থেকে নেওয়া ও উন্নত করা।